নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর শাহরিয়ার কাব্য নামে এক কলেজছাত্রের মৃত্যু। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গতকাল বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে কলেজ থেকে ফিরছিল দুই বন্ধু।
তিনি আরো বলেন, কাব্য ঘাটাইল উপজেলার বন্দকুলিয়া গ্রামের আজহার আলীর ছেলে। সে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় আহত হন তার বন্ধু তানভীর গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। সে ঘাটাইল পৌরসভাধীন আনছার আলীর ছেলে।

