মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। রোববার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের আঠারোদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল দীগড় ইউনিয়নের আঠারোদানা এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের ছাত্র ছিলেন। এ ঘটনায় একই এলাকার দীগড় পূর্বপাড়া গ্রামের হামীম মিয়ার ছেলে শাহীনুর ইসলাম (২০) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকালে দুই বন্ধু চাচাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। বিকাল বেলা বিভিন্ন স্থানে ঘুরেফিরে রাতে বাড়ি ফেরার সময় বাড়ির সঙ্গেই টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে ঢাকাগামী বিনিময় বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা  বন্ধু  শাহীনকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়। তার ডান হাত ভেঙে গেছে। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষে একজন মারা গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102