মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

সখীপুরে কামড় খেয়ে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে সাপুড়ে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামের একটি বনে সাপ ধরতে যান সাপুড়ে হুজু মিয়া (৪৫)। একটি গর্ত থেকে বিষধর গোখরা সাপ বেরিয়ে এলে তিনি সেটিকে ধরতে যান। এসময় সাপটি তার হাতে কামড় দেয়। সেই অবস্থায় হুজু মিয়া সাপটিকে ধরে একটি বস্তায় ভরে ফেলেন। পরে জীবন্ত সাপটিকে নিয়ে তিনি চলে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা সাপে কাটার ভ্যাকসিন দিয়ে পর্যবেক্ষণে থাকতে সাপুড়েকে পাঠিয়ে দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, “সাপুড়েকে ভ্যাকসিন পুশ করা হয়েছে। তিনি অনেকটা শঙ্কামুক্ত রয়েছেন।”

এর আগে শনিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার কচুয়া এলাকায় সাপের কামড়ে আহত হন হুজু মিয়া।

সাপের কামড়ে আহত হুজু মিয়ার বাড়ি ঢাকার সাভারে হলেও তারা কমপক্ষে ১০-১২টি পরিবার গত এক যুগ ধরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের রামখা এলাকায় বসবাস করছেন। তাদের পেশা সাপ ধরা ও বিভিন্ন বাজারে সাপের খেলা দেখানো।

আহত সাপুড়ের ছোট ভাইয়ের স্ত্রী বানেছা বেগম বলেন, “প্রতিদিনের মতো হুজু মিয়া কচুয়া এলাকার একটি বনে সাপ ধরতে যান। একটি গর্তে সাপ রয়েছে এমন আঁচ করে কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকেন তিনি। একপর্যায়ে গর্ত থেকে সাপ বেরিয়ে আসে। হুজু মিয়া সাপটি ধরতে যান। বিষধর গোখরা হুজু মিয়ার হাতে কামড় দেয়। কামড় খেয়েও সাপটিতে ধরে বস্তায় ভরে ফেলেন তিনি। অসুস্থ অনুভব করলে সাপ নিয়ে সোজা তিনি চলে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে।”

জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, “রোগীর হাতের ক্ষতস্থান ও জ্যান্ত গোখরা সাপ দেখে হাসপাতালে থাকা সাপে কাটার ভ্যাকসিন সময় মতো পুশ করা হয়েছে। এরপর নিবিড় পর্যবেক্ষণে থাকতে রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আপাতত রোগী সুস্থ আছেন। জীবন্ত সাপ সঙ্গে নিয়ে আসায় সাপের কামড়ের ক্ষতস্থান দেখে নিশ্চিত হয়ে রোগীকে চিকিৎসা দেওয়া সহজ হয়েছে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102