মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি টাংগাইলে বেড়েছে লেবুর চাহিদা ও দাম

সখিপুরে মুদি দোকানিকে হত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

সখিপুরে মুদি দোকানিকে হত্যা

সখিপুরে আব্দুস সালাম মিয়া (৪৮) নামের এক মুদি দোকানিকে গলা কেটে হত্যার পর মরদেহ লেবুর বাগানে ফেলে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুস সালাম মিয়া উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি হাসানগঞ্জ চকচকিয়া বাজারে মুদির দোকান করতেন।

নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, ‘আমার স্বামী তার দোকান বন্ধ বাড়িতে ফিরছিলেন। এ অবস্থায় তিনি নিখোঁজ হয়। পরে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। এক পর্যায়ে সকালে বাড়ির পাশে লেবু বাগানে লাশ দেখতে পাই। আমার স্বামীকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে। আমার হত্যার বিচার চাই।’

সখিপুর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুব দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102