মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালুর ঘাটে এক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর নামে আরেক ট্রাকের হেলপার নিহত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) রাত ৭টার দিকে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর টাঙ্গাইল সদরের হুগড়া বেগুনটাল এলাকার আলী মিয়ার ছেলে । তারা দীর্ঘদিন যাবত সদরের তারুটিয়া এলাকায় বসবাস করছে।

ঘটনাস্থলে থাকা আল মামুনসহ স্থানীয়রা জানান, রাত ৭টার দিকে বালুর ঘাটে ৫টি ট্রাক দাঁড়িয়ে ছিলো। এসময় একটি ট্রাক লাইট বন্ধ করে সামনের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকের লাইট বন্ধ থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তারা।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, বালুর ঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102