মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

ঘাটাইলের গারোবাজারে ভয়াবহ অগ্নিকান্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার রাত ৮টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।

স্থানীয়রা জানান, ঘাটাইলে উপজেলার গারোবাজার এলাকার সাগরদিঘীর একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

এ সময় দোকানের লোজজন ও এলাকাবাসীর চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসে খবর দিলেও ফায়ার স্টেশন উপজেলা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।প্রায় ঘণ্টাখানেক পরে ঘাটাইল ও মধুপুর উপজেলার ফায়ার সার্ভসের দুটি ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের দাবি, আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। স্থানীয়দের দেওয়া তথ্য মতে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ লাখ টাকা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102