নিজস্ব প্রতিবেদক:: টাঙ্গাইলের সখীপুরে পরকীয়ার জেরে জুয়েল শিকদার (৩৮) নামে এক যুবককে হত্যার অভিযোগে উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (৪ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল শিকদার ওই এলাকার মজনু শিকদারের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী তানিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের বাবা শনিবার (৫ এপ্রিল) সকালে থানায় হত্যা মামলা করেন।
জানা যায়, সম্প্রতি জুয়েলের সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে তানিয়া কয়েকবার স্বামীকে বোঝালেও ফল হয়নি। পরে ঘটনার দিন জুয়েল ঘুমন্ত থাকা অবস্থায় তানিয়া একটি কাঠের খণ্ড দিয়ে মাথায় আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা জানাজানি হলে এলাকাবাসী তানিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তানিয়াকে থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন তানিয়া।