মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

ঘাটাইলে শিক্ষকদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার কার্যকরী কমিটির দুটি গ্রুপ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। এক গ্রুপের একাংশ শিক্ষক বর্তমান কার্যকরী কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ অপর দিকে মূল কার্যকরী কমিটি এটাকে মিথ্যা ভিত্তিহীন বলে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।

রোববার বিকালে (৪ এপ্রিল) ২০২৫ ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক লিখিত বক্তব্য বলেন কতিপয় শিক্ষক আওয়ামী লীগ পন্থী শিক্ষকের মদদে বর্তমান কার্যকরী কমিটির বিরুদ্ধে চরম মিথ্যাচার করেছে। মাত্র ৬ মাসের মধ্যে বর্তমান কার্যকরী কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর ভিত্তিহীন তথ্য প্রচার করছে। এরা  ফ্যাসিস্টদের সমর্থনে যা করছে শ্রীঘ্রই সাংগঠনিকভাবে  এদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান তালুকদার, কার্যকরী  সভাপতি মোঃ হবিবুর রহমান, সহ সভাপতি রফিকুল ইসলাম, সোহরাব হোসেন, হুমায়ুন খালিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আলম খোকন, কোষাধ্যক্ষ মোঃ খায়রুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কহিনুর আক্তার কল্পনা, সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল হোসেন, রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এস এম মাজহারুল ইসলাম শিহাব প্রমুখ।

 

গত শনিবার বিকেলে বর্তমান কার্যকরী কমিটির কতিপয় শিক্ষক উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে অর্থ আত্মসাৎ করেছে শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক শিরোনাম সংবাদ সম্মেলন করেছে। কতিপয় ৭ জন শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক সম্পাদক দিলোয়ারা সুলতানা, শিক্ষক আশরাফুল ইসলাম, মোশাররফ হোসেন, রেজাউল করিম মাসুদ প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102