মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

দেলদুয়ারে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার দুই পুলিশ কনস্টেবল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন দুই পুলিশ কনস্টেবল। সম্প্রতি টাঙ্গাইলের দেলদুয়ারের কুপাখী গ্রামে এ ঘটনা ঘটে।

এই দুই পুলিশ সদস্য হলেন ফারহান হোসেন ওরফে সানি এবং নাদের খান। তারা কালিহাতীর সার্কেল এএসপির দেহরক্ষী।

শনিবার (৫ এপ্রিল) রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনার পর দেলদুয়ার থানার উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার বাদী হয়ে ওই দুই পুলিশ সদস্যসহ চারজনকে আসামি করে মামলা করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

এলাকাবাসী জানান, ওই গ্রামের মাদক কারবারি খায়রুলের বাড়ি থেকে ৫০ পিস ইয়াবা কিনে চার যুবক ঘটনাস্থল ত্যাগ করছিলেন। এসময় গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয় জনতা তাদের আটক করে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ উপস্থিত হয়ে বাথুলি গ্রামের সচিন্দ্র চন্দ্র মণ্ডলের ছেলে শুভ মণ্ডল, কালিয়াকৈর থানার বড়ইবাড়ী গ্রামের মৃত শওকত খানের ছেলে মো. নাদের খান, একই এলাকার মো. নূর হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন সানিকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় একজন পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার কালিহাতী সার্কেলের আব্দুল্লাহ আল ইমরান কোনো মন্তব্য করেননি।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, মাদক মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102