মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহফুজ (৪০) নামের এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো এক শিশু।  সোমবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজ সিরাজগঞ্জের কাজীপুরের তজিম উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দীন।এসআই নাজিম উদ্দিন জানান, মহাসড়কের চর ভাবলা ২ নম্বর ব্রিজ এলাকায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা এইচডি পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা ১১ বছরের একটি শিশু গুরুতর আহত হয়।
ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছেন।দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে বাস এবং মোটরসাইকেলটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102