মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

টাংগাইলে এক গৃহিণীকে মারধরের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

৯৯৯-এ ফোন দিয়ে সহযোগিতা চাওয়ায় এক গৃহিণীকে মারধরের অভিযোগ উঠেছে। গত ১৮ এপ্রিল টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারী বলেন, গত ১৮ এপ্রিল বিকালে বড় বাসালিয়া আমার বাড়ির যাওয়ার রাস্তা নিয়ে প্রতিবেশীদের সাথে কথা-কাটাকাটি হয়। পথে আমার বড় ভাইকে বিষয়টি জানালে তিনি ৯৯৯-এ কল করে পুলিশের কাছে সহযোগিতা চান।

অপর দিকে এই রাস্তা নিয়ে আমার প্রতিবেশী মৃত আতোয়ার হোসেনের ছেলে সরোয়ার হোসেন হঠাৎ করে লোকজন নিয়ে এসে হামলা করে। হামলার সময় আমাকে লাঠি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে আমাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আমি এই হামলাকরীর বিচার দাবি করছি।

টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ছেলে ফেরদৌস রহমান। তিনি বলেন, আমার মায়ের উপর যে হামলা হয়েছে তার উপযুক্ত বিচার চাই। সরোয়ার পুলিশে চাকরি করেন। ৯৯৯ সহযোগিতা চাওয়ায় কিভাবে হামলা করে তা আমার বোধগম্য নয়।

তার ক্ষমতার কাছে আমরা কিছু না।

অভিযোগের তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল সদর মডেল থানার এএসআই রিনা খান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে মামলা হবে।

অভিযুক্ত সরোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102