মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা বাজারে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

“মাদককে না বলি, মাদক মুক্ত দেশ গড়ি, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে ও বাল্য বিবাহ পরিহার করি, শিক্ষার পথে আমরা হাটি” এ স্লোগানের মধ্য দিয়ে উপজেলার শালিকা গ্রামবাসীর উদ্যোগে, শালিকা আছিয়া পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম মানিকের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর শালিকা বাজারের গারোবাজার-চাপড়ী রোডের দুপাশে দাড়িয়ে এলাকার কয়েক শত লোক সমাগত হয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে বক্তারা মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনের পাশাপাশি সামাজিক ভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এ সমাজে যারা মাদক ছড়িয়ে দিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করে প্রথমে সামাজিক ভাবে বয়কট করব এবং তাতে যদি কাজ না হয় তাহলে সামাজিক ও আইনি ভাবে কঠোর ব্যবস্থা করে তাদেরকে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করা হবে। যা দেখে পরবর্তী প্রজন্ম যেন আর এই পথে পা বাড়াতে না পরে।

এ সময় বক্তব্য রাখেন, শালিকা আছিয়া পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম মানিক, মো. আমজাদ আলী, মো. আহসান আলী প্রমূখ।

উল্লেখ্য গত ১৪ মার্চ উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় এলাকার খায়রুল ইসলামের ছেলে রাজিব (৩০) নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করে। আর সে বিষয়টির উপর নজর রেখেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102