মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি টাংগাইলে বেড়েছে লেবুর চাহিদা ও দাম

টাংগাইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইল শহরের থানাপাড়ায় আওয়ামী লীগের সমর্থনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিতে দেখা যায়।

রোববার (১১ মে) রাত ৯টার দিকে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

টাঙ্গাইল শহর ছাত্রলীগের সহ-সভাপতি বায়েজীদ বোস্তামীর ফেসবুক আইডিতে ঝটিকা মিছিলের ভিডিওটি দেখা যায়। মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিতে দেখা যায়। এসময় মিছিলে অংশগ্রহণকারীদের সবার মুখেই মাস্ক লাগানো ছিল।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করেই মালঞ্চ হল রোড থেকে একদল লোক মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করে। পরে কিছু দূর এগিয়েই মিছিলটি শেষ করে তারা চলে যায়। মিছিলে প্রায় ১০ থেকে ১২ জন লোক ছিল।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, ‘ভিডিওটি আমিও দেখেছি। কে বা কারা করেছে এখনও তা নিশ্চিত করা যায়নি। আমরা দুজনকে আটক করেছি। তবে তারা এ ঘটনার সাথে জড়িত কিনা তা নিশ্চিত করা যায়নি। তদন্ত শেষে ঘটনার সাথে কারা জড়িত জানা যাবে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102