মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মির্জাপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

নজরুল ইসলাম গোড়াই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাবাড়ি গ্রামের মুকসেদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের’ কর্মসূচি চলছিল। এ সময় একদল দুষ্কৃতিকারী হাইওয়ে থানায় হামলা চালায়।

এ ঘটনায় পুলিশের ছররা গুলিতে গোড়াই লালবাড়ি এলাকার কিশোর হিমেল দুই চোখে অন্ধ হয়ে যায়। পরে হিমেলের মা নাসিমা বেগম বাদী হয়ে মামলা করেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তে নজরুল ইসলামের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাসেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নজরুল ইসলামকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102