মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শিরোনাম :
জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ

কালিহাতীতে ফুটপাত দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ডে মহাসড়কের দুপাশে ফুটপাত দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। এ উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ মানুষ।

শনিবার (৩১ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দোকানপাট উচ্ছেদে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম।

ফুটপাতে যাতায়াতকারীরা বলেন, কালিহাতী বাসস্ট্যান্ডে চলাচল করা কষ্টকর।

ভাসমান দোকানপাট দখলমুক্ত করায় সাধারণ মানুষের ভালো হলো। এজন্য উপজেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ। তবে অভিযান চলমান রাখতে হবে। না হলে হকাররা আবার দখল করে নেবে।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, অবৈধ দোকানপাটে ফুটপাত দখল করা আইনসঙ্গত নয়। দখলমুক্তের ফলে জনগণের চলাচলে সুবিধা হবে এবং বাসস্ট্যান্ডে যানজট কমবে। আমাদের অভিযান নিয়মিত হবে।

অভিযানের সময় কালিহাতী থানার ওসি জাকির হোসেন ও পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102