মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মধুপুর পৌরশহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৭১৭ বার পড়া হয়েছে

“নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন শহর গড়ি” এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে শুরু হয়েছে পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৫। এ উপলক্ষে মঙ্গলবার (৩ জুন) দিনব্যাপী পৌর শহরের কয়েকটি ওয়ার্ডর বিভিন্ন স্থানে স্তুপ করে রাখা ময়লার ভাগার পরিষ্কার কারণের মধ্যেমে এ অভিযান শুরু হয়। দুপুরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেনের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরে পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে পৌরবাসীর সাথে এ অভিযান সম্পর্কে কথা বলেন।

আলোচনা সভায় বক্তারা মধুপুর উপজেলার পৌর এলাকাকে পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনা, আবর্জনা ব্যবস্থাপনা, বৃক্ষ সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা বলেন, মধুপুরের প্রাণ ও ঐতিহ্যের অংশ, তাই এখানকার পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পিরবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমরানুল কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা,যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102