মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

অতিরিক্ত ভাড়া ও মাপে কম দেয়ার অপরাধে মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে আসন্ন ইদুল উল আজহা উপলক্ষে বিভিন্ন জায়গায় গমনকারী বাসে ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে মধুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়েছে।

৫ জুন (বৃহস্পতিবার) সকালে উপজেলার বাসস্ট্যান্ড আনারস চত্বরে অভিযোগের ভিত্তিতে মধুপুর পৌরসভায় বিভিন্ন পরিবহন যেমন -বিনিময় বাস,প্রান্তিক বাস, জামালপুর গামী বাস, শেরপুর গামী বাস,উত্তরবঙ্গগামী বাস এবং বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া সিএনজি পরিবহনে মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. জুবায়ের হোসেন। এ সময় ১৪ টি মামলায় মোট ৫০০০০ ( পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়।

এ ছাড়াও মধুপুর আনারস চত্বরের পার্শ্ববর্তী মিষ্টির দোকানের প্যাকেটগুলোর ওজন বাড়তি হওয়ায় সর্তক ও প্যাকেটগুলো ধ্বংস করা হয়।

মধুপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সালমানসহ সেনাবাহিনীর একটি চৌকস টীম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

তিনি জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102