মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি

মির্জাপুরে জমি নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৬৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধে রফিকুল ইসলাম (৪০) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. আয়নাল (৫০) ও তার স্ত্রী সেলিনা বেগমকে করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হলিদ্রাচালা বংশীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল বংশীনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

নিহতের ভাই স্থানীয় সংবাদকর্মী শামছুল আলম বলেন, সকাল ৮টার দিকে আমার ভাই আমাদের জমিতে গাছ রোপণ করতে যায়। এ সময় তারা (আটককৃতরা) ভাইয়ের ওপর হামলা করে। তাদের মারধরে ভাই অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আমি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই। মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102