মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মির্জাপুরে ডিবি পরিচয়ে অটোরিকশা, মোবাইল ও নগদ টাকা ছিনতাই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে গোয়েন্দা শাখার সদস্য (ডিবি) পরিচয়ে অটোরিকশা, মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ফিরোজ মিয়া। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল পুরাতন সড়কের পুষ্টকামুরী ব্রিজ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফিরোজ মিয়া বলেন, কুতুববাজার এলাকা থেকে একজন যাত্রী নিয়ে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে যাওয়ার পথে পুষ্টকামুরী ব্রিজ এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকার থেকে ৩ জন লোক নেমে রিকশার গতিরোধ করে। তাদের একজনের হাতে পিস্তল, আরেকজনের হাতে ওয়্যারলেস ও অপরজনের হাতে হ্যান্ডকাফ ছিল। তারা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে আমাকে ও রিকশার যাত্রীকে ভয়ভীতি দেখিয়ে তাদের গাড়িতে উঠায়। গাড়িতে উঠানোর পর তাদের একজন আমার অটোরিকশা নিয়ে নেয়। গাড়ির ভেতর তারা আমাকে মারধর করে আমার মোবাইল, পকেটে থাকা ১৪০ টাকার মধ্যে ১০০ টাকা ছিনিয়ে নেয়। গাড়ি প্রায় ৩-৪ কিলোমিটার চলার পর  তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়। লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসারের দায়িত্ব পালনকারী সহকারী উপ-পরিদর্শক মো. শহিদুল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102