মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মির্জাপুরে মাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ ঘাতক ছেলে ইউনুস মন্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা বেগম (৬০)।

সে ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। এ নিয়ে গত ১৭ দিনে উপজেলার তিন গ্রামে তিনটি খুনের ঘটনা ঘটল।পুলিশ জানায়, ইউনুস মন্ডল নেশাগ্রস্ত এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি থাকা সত্বেও কোনো কাজ করে না।

শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কোনো এক সময় খাবার খাওয়ার সময় মায়ের সঙ্গে ছেলের বাকবিতণ্ডা হয়।

এসময় ছেলে ইউনুস বাঁশের লাঠি দিয়ে তার মায়ের মাথায় সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে গ্রেপ্তার করে।
 
এই ঘটনায় নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে তার ছোট ভাই ইউনুস মন্ডলকে আসামি করে শনিবার মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন।মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে শনিবার ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুচ্ছ গ্রামের জলিল মিয়ার ছেলে ফালু মিয়াকে অটোরিকশা চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়।

এ ছাড়া গত ২১ জুলাই রাতে পরকীয়ার জের ধরে ফিরোজ মিয়া (৪৮) নামে এক প্রবাসীকে খুন করা হয়।

খুনের পর মরদেহ বাড়ির পাশে ক্ষেতের আইলে ফেলে রাখা হয়। পরের দিন পুলিশ মরদেহ উদ্ধার করেন। ওই দিন রাতেই পুলিশ খুনের ঘটনায় জড়িত প্রেমিকা ও অপর প্রেমিককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102