মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে আমি তাদের সাধুবাদ, ধন্যবাদ ও অভিনন্দন জানাই-কাদের সিদ্দিকী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে, আমি তাদের সাধুবাদ, ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

শনিবার (২৬ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় কাদের সিদ্দিকী বলেন, তবে তারা যদি বঙ্গবন্ধুকে অস্বীকার করে, তারা যদি স্বাধীনতাকে অস্বীকার করে, মুক্তিযোদ্ধাদের অস্বীকার করে, অসম্মান করে- এক সময় যেমন পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছি, তাদের বিরুদ্ধে দাঁড়াতে আমাদের একটুও বাধবে না।

তিনি বলেন, বাংলাদেশ নিয়ে কারও সঙ্গে আপস হবে না। আমরা চাই মুক্তিযুদ্ধ, আমরা চাই মুক্তিযোদ্ধা, এ নিয়ে আপস নেই। আমাদের কণ্ঠ জয় বাংলা- এটা নিয়ে কোনো আপস করব না। আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা সবাই তার কর্মী। বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানকে নিয়ে কোনো আপস নেই। আমরা স্বাধীনতাকে দেখতে চাই, নতুন করে স্বাধীনতা বানাতে চাই না।

কাদের সিদ্দিকী আরও বলেন, নিরপেক্ষভাবে বললে- বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছে তারা আল্লাহর নির্ধারিত পথে, আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করেছে। কোনো সরকার যদি ওই রকম অন্যায় করে, তাহলে আল্লাহর তরফ থেকে পতন আসে। শেখ হাসিনার অন্যায়, আওয়ামী লীগের অন্যায়, ভালোভাবে না চালাতে পারা, এসব কিছু মিলেই মানুষ ক্ষুব্ধ হয়েছে। মানুষ বেরিয়ে এসেছে বলেই তাদের বিজয় এসেছিল। এ বিজয় তাদের একার নয়।

কাদের সিদ্দিকী আরও বলেন, আমি শুনেছি বিএনপির নাকি ৬০০ থেকে ৭০০ লোক মারা গেছে। আমি ২৫ বছর ধরে শেখ হাসিনার প্রত্যেকটি অন্যায় ধরেছি। তাদের বাদ দিয়ে কেউ যদি কৃতিত্ব একাই নিতে চায়, সেটা ভালো নয়। হাসিনাবিরোধী আন্দোলনের কৃতিত্ব জনগণের, কারও ব্যক্তিগত না।

এ সময় বীরবিক্রম আবুল কালাম আজাদ, বীরপ্রতীক হাবিবুর রহমান তালুকদার খোকা, বীরপ্রতীক ফজলুল হক, বীরপ্রতীক আব্দুল্লাহসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102