মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

আমাদের নতুন করে শপথ নিতে হবে এদেশে আর যেন কোনো স্বৈরাচারী ও ফ্যাসিবাদের উত্থান না হয়-লুৎফর রহমান খান আজাদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্বৈরাচার হাসিনা পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে ঘাটাইল খেলার মাঠে উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভা বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে খেলার মাঠে সমবেত হন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিলের নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক এমপি ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। খেলার মাঠ থেকে শুরু হওয়া বিজয় মিছিলটি ঘাটাইল পৌরশহরের বিভিন্ন অলিগলি দক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে  শেষ হয়। মিছিল পূর্ব সমাবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে লুৎফর রহমান খান আজাদ বলেন, শত শত ছাত্র জনতা শিশু কিশোরদের জীবন উৎসর্গ ও বিএনপি’র ১৬ বছরের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। প্রায় ২৫ হাজারেরও অধিক ছাত্র-জনতা ও সাধারণ মানুষ এখনো হাসপাতালে বিছানায় শুয়ে  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কাজেই আমাদের ভুলে গেলে চলবে না। যাদের রক্তের বিনিময়ে আমরা আজ যে নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকে যথাযথ মূল্যায়নসহ এই দেশ ও মাটির প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য এখনো বাকি রয়েছে। আজ আমাদের নতুন করে শপথ নিতে হবে এদেশে আর যেন কোনো স্বৈরাচারী ও ফ্যাসিবাদের উত্থান না হয়।

গুম-খুন-বিচারবর্হিভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সন্মান এবং তাদের পুনর্বাসন এবং তাদের নিরাপদ ভবিষ্য নিশ্চিত করতে হবে। এ সময় মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সেন্টু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সফল পৌর মেয়র মনজুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, দেউলাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খান, জিবি জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম লাল মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুল বারী, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শামীম মিয়া, সাবেক পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, মোস্তাক আহমেদ সাগর, খুররম মাসুদ সিদ্দিকী, ইয়াসির আরাফাত শাওন, হাসানুজ্জামান তরুণ, মোহাম্মদ আফজাল হোসেনসহ ছাত্রদল, যুবদল, কৃষক দল, তাতী দল, মহিলা দলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102