মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মালয়েশিয়া বিএনপির সভাপতির মায়ের ইন্তেকাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খানের মা মোসাম্মত জাহানারা খানম (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর সংবাদ পেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, আমরা বিএনপি পরিবারের সভাপতি সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন ও সিনিয়র সাংবাদিক জাহিদ রনিসহ অন্যান্য নেতারা হাসপাতালে বাদল খানকে সান্ত্বনা দিতে যান ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মঙ্গলবার সকালে কালিহাতি সাতুটিয়া প্রাইমারি স্কুল মাঠে বেলা ১১টা তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর গ্রামের বাড়ি বিন্যাউরীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোবরস্থানে তাকে দাফন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102