মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাভিপ্রবিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিভাগে পৃথকভাবে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১১ আগস্ট) ‎ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “জিএসটিতে ২ লাখ ৪০ হাজারের কাছাকাছি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান, এতগুলো শিক্ষার্থীদের মধ্যে তোমরা স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে বেছে নিতে পেরেছ।”

তিনি আরো বলেন, “‎তোমরা যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমাদের সে স্বপ্ন যেন পূরণ হয়। স্বপ্ন শুধু দেখলেই হবে না, স্বপ্ন পূরণের জন্য প্রচেষ্টা চালাতে হবে। বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি করে, জ্ঞান বিতরণ করে। তোমাদের এ জ্ঞান আহরণ করতে হবে। মনে রাখবে—তোমরা শুধু নিজের ভবিষ্যৎ নয়, বরং দেশের ভবিষ্যৎ নির্মাণের অংশ। তাই জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।”

অন্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করতে ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে এ বছর বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে উপহার দেওয়া হয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।

এ সময় নবীন শিক্ষার্থীরা গাছের চারা হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং নিজেদের উদ্যোগে সেগুলো রোপণ ও যত্ন নেওয়ার অঙ্গীকার করেন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১৮টি বিভাগে স্নাতক শ্রেণিতে মোট ৮৯৭ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102