মির্জাপুরে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রী রোজী আক্তারকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছেন স্বামী লতিফ মিয়া। মঙ্গলবার (১৯ আগস্ট) তাকে আদালতে পাঠালে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

গতকাল সোমবার বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর নয়াপাড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর সোমবার দিনগত রাত ২টার দিকে থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন লতিফ মিয়া।

স্থানীয় সূত্র জানায়, লতিফ মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় তার স্ত্রী রোজী আক্তার একজনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান। বছর দুয়েক আগে লতিফ মিয়া দেশে এসে তার স্ত্রীকে সংশোধন করার চেষ্টা করেন। এ নিয়ে তাদের মধ্যে বিবাদ লেগেই থাকত।

বিবাদের কারণে স্ত্রী রোজী বেগম এক সপ্তাহ আগে বাবার বাড়ি চলে যান। গত রবিবার পারিবারিক সালিসের মাধ্যমে তাকে নিজ বাড়িতে ফিরিয়ে আনেন লতিফ মিয়া। লতিফের সৎমা সোমবার দুপুরে বিষ মেশানো খাবার রোজিকে খাওয়ান। রোজি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
বিকিলে ঘুমন্ত অবস্থায় লতিফ কুড়াল দিয়ে স্ত্রীকে কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, লতিফ মিয়াকে গ্রেপ্তারে তথ্য-প্রযুক্তির মাধ্যমে কিছু কৌশল অবলম্বন করা হয়েছিল। কিন্তু রাতেই লতিফ থানায় এসে ধরা দেন। হত্যার দায়ও স্বীকার করেছেন বলে জানান।