মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি টাংগাইলে বেড়েছে লেবুর চাহিদা ও দাম

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হাসলেন অভিনেতা সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশানে জুলাই আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর কথা শুনে কাঠগড়ায় দাঁড়িয়ে হেসেছেন একটি হত্যা মামলার আসামি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।

 

গুলশান থানার একটি হত্যা মামলায় এবার সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইনের আদালত।

 

ওই মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে জানানো হয়, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছিলেন এ আসামি।

এ কথা শুনে কাঠগড়ায় দাঁড়ানো সিদ্দিককে হাসতে দেখা হয়। এছাড়া গ্রেপ্তার দেখানোর আদেশ পাওয়ার পরও হাসছিলেন সিদ্দিক।

 

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম গত ১২ অগাস্টে সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করেছিলেন।

 

বেলা ১২টা ৩৫ মিনিটের দিকে হেলমেট, হাতে হাতকড়া ও বুলেট প্রুফ জ্যাকেট পরা সিদ্দিককে এজলাসে তোলা হয়। আসামির কাঠগড়ায় নেওয়ার পর তার মাথা থেকে হেলমেট, হাত থেকে হাতকড়া, জ্যাকেট খুলে ফেলা হয়। কাঠগড়ার একেবারে সামনে গিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকেন তিনি।

১২টা ৪২ মিনিটের দিকে শুনানি শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত ছিলেন না, এসময় রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনতে চান আদালত।

 

রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, “এটা ফার্নিচার কর্মচারী হত্যা মামলা। এজাহারনামীয় ২২৩ নং আসামি। তিনি একজন নাট্য অভিনেতা। বন্যের পশুরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তার থাকার কথা সংস্কৃতি অঙ্গনে। সেখান থেকে বের হয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন। হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে। হাসিনাকে ক্ষমতায় রাখতে আন্দোলনকারীদের ওপর গুলি চালান।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102