মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি টাংগাইলে বেড়েছে লেবুর চাহিদা ও দাম

মধুপুরে ভিক্ষুক পুনর্বাসনে উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে বিকল্প কর্মসংস্থানের জন্য সুবিধাভোগীদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সুবিধাভোগীদের মাঝে মধুপুর উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরিফা হক। এ প্রকল্পের আওতা ভুক্ত সুবিধা ভোগীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ব্যাটারি চালিত অটো রিকশা, এছাড়া গ্রাম পুলিশদের কার্যক্রম ত্বরান্বিত করার জন্য উপজেলার ২২ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাফেরার জন্য যানবাহন প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুবায়ের হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা।

প্রকল্পটি বাস্তবায়ন করে মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। এ প্রকল্পের আওতায় উপহার সামগ্রী হিসেবে রয়েছে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশা, গ্রাম পুলিশদের জন্য ২২টি বাইসাইকেল, সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের জন্য ব্যাটারিচালিত যানবাহন। এছাড়া ৫৭ জন হতদরিদ্রর মাঝে শুকনা খাবার বিতরণ করেন জেলা প্রশাসক শরিফা হক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102