মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

সখীপুরে শিশু ধর্ষণের অভিযোগে শ্রমিকদল নেতা গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪০৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ফজলু মিয়া (৪০) নামে এক শ্রমিক দল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ শনিবার (১৮ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার ৭টার দিকে র‌্যাব ও পুলিশের সমন্বিত অভিযানে উপজেলার নলুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া।

এদিকে উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মতিন মিয়া জানিয়েছেন, শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ফজলু মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ফজলু মিয়া উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। মামলা হওয়ার পর তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। ঘটনার দিন দুপুর ১২টার দিকে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই)  আবুল কাশেম জানান, গত মঙ্গলবার সকাল ৭টার দিকে মেয়েটিকে নিয়ে তার মা মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে তাদের পরিচিত ফজলু মিয়ার সঙ্গে দেখা হয়। তখন ফজলু মিয়া বলেন, তিনি মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দেবেন। এরপর তিনি (শিশুটির মা) বাড়ি ফিরে যান। তবে মাদ্রাসার কাছাকাছি পৌঁছানোর আগে ফজলু শিশুটিকে সড়কের পাশে ঝোঁপে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের কাছে ঘটনার বর্ণনা দেয়। সর্বশেষ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

সখীপুর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কাশেম শনিবার সকালে বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে এখনও ডাক্তারি পরীক্ষার পুরো ফলাফল পাওয়া যায়নি।

সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, মামলা দায়েরের পর র‌্যাব ও পুলিশের যৌথ প্রচেষ্টায় প্রযুক্তির মাধ্যমে ফজলু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আসামি ফজলু মিয়াকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102