মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি

ঢাকা বিভাগ থেকে টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

ঢাকা বিভাগ থেকে টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদে আজ বিকেলে রাজধানী ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানের (হাইকোর্ট) সামনে টাঙ্গাইল জেলা সমিতির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সাবেক সচিব ড. মো. ইব্রাহীম হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাব গ্রহণ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন এ ধরনের যে কোনো ষড়যন্ত্র টাঙ্গাইলবাসী রুখে দিবে। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে ঢাকার সাথে উত্তরবঙ্গের জেলা সমূহের যোগাযোগের প্রবেশদ্বার টাঙ্গাইল থেকে অচল করে দেওয়া হবে। বক্তারা একটি মীমাংসিত বিষয়কে নতুন করে বিতর্কে না আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে ঢাকা বসবাসরত টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করে। বিশেষ করে আইনজীবী, সাংবাদিকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ এর ছাত্র-শিক্ষকরা অংশগ্রহণ করে। ছাত্রদল নেতা সামছুল আরেফিন ও রবিন খানের সঞ্চালনায় এই মানববন্ধনে অন্যান্যদের মধ্যে টাঙ্গাইল জেলা সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনি খন্দকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সাবেক সভাপতি খন্দকার ফজলুর রহমান, টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সভাপতি মো. আশরাফ আলী, সমিতির যুগ্ম সম্পাদক সামছুল আলম কমল, মায়নুল ইসলাম খোসনবীস, সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার গোলাম নবী, মির্জা মাহাবুব হোসেন লাল্টু, রুহুল আমিন, কোষাধ্যক্ষ আল-আমিন, জাতীয়তাবাদী ছাত্র দলের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, নাজমুল হক, সাবেক সহ-সভাপতি মো. সুরুজ মন্ডল, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি মাইনুদ্দিন মঞ্জু, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে খন্দকার মাহবুবুর রহমান মাহি, মো. মেসকাত, মোজাম্মেল মামুন, আল-আমিন পলাশ, সাইফুল ইসলাম খান, গোলাম মোস্তফা গোলাপ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আরিফুল ইসলাম, এ্যাডভোকেট মাজহারুল ইসলাম মোশকাত, এ্যাডভোকেট জীবন নাহার রুপা, সোহেল রানা স্বপন, কৃষিবীদ আছাদ, এ্যাডভোকেট জমির উদ্দিন, ছাত্র দলের ঢাকসুর রোকেয়া হল সংসদের নেত্রী শরীফা ইসলাম সুচনা প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102