মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিক্ষার আলো সূর্যের মতো উজ্জ্বল-শিক্ষা উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, ‘শিক্ষার আলো সূর্যের মতো উজ্জ্বল। শিক্ষিত ব্যক্তি নিজেকে আলোকিত করার পাশাপাশি চারপাশকে আলোকিত করে। শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফরোজ হোসেন সিদ্দিকীকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের গুণী দুজন ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রতিটি সম্মাননা ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকে, অনেকের জন্য অনুকরণীয় হয়ে থাকে। গুণীজনরা সম্মান পেলে তরুণরা অনুপ্রাণিত হয়।

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর (কায়ছার) সভাপতিত্বে ও হাসিনা চৌধুরী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ব্যাংকার আবুল কাশেম চৌধুরী, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমির হোসেন, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মুঞ্জুরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা সাঈদ সিদ্দিকী, মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল হক সিদ্দিকী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আকবর মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102