টাঙ্গাইলের দেলদুয়ারের আটটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা এক লাখ ৯১ হাজার ৭৮৬ জন। এ উপজেলায় ৫৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৫৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৭টিই ঝুঁকিপূর্ণ। এরমধ্যে ১৬টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন অফিস।
দেলদুয়ার সদর ইউনিয়নে আটটি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ পাঁচটি। পাথরাইল ইউনিয়নে আটটি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ছয়টি। মঙ্গলহোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। আটিয়া ইউনিয়নের নয়টি কেন্দ্রের মধ্যে সবগুলোই ঝুঁকিপূর্ণ। এম এ করিম উচ্চ বিদ্যালয়, নান্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গজিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র তিনটি অতি ঝুঁকিপূর্ণ। এলাসিন ইউনিয়নের আটটি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ সাতটি। আবাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারপাখিয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ।
এছাড়া ফাজিলহাটী ইউনিয়নের ভোটকেন্দ্র সাতটির মধ্যে ছয়টিই ঝুঁকিপূর্ণ। সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, ফাজিলহাটী ইউনিয়ন পরিষদ ভবন, লালহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুলতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। ডুবাইল ইউনিয়নে আটটি ভোটকেন্দ্রের মধ্যে সবগুলোই ঝুঁকিপূর্ণ। ধানকি মহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বার্ণি সুফিয়া ওমর উচ্চ বিদ্যালয় কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। লাউহাটি ইউনিয়নের ছয়টি কেন্দ্রের মধ্যে পাঁচটিই ঝুঁকিপূর্ণ। কাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেওলী ইউনিয়নের চারটি ভোটকেন্দ্রের মধ্যে সবকটিই ঝুঁকিপূর্ণ। চকতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রাহ্মণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাখাওয়াত হোসেন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।