মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

নাগরপুরে বিএনপির শেষ নির্বাচনী জনসভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ সময়ে ভোট প্রার্থনা উঠান বৈঠক গণসংযোগ জনসভায় সরগরম হয়ে উঠেছে পুরো দেশ।

এদিকে টাঙ্গাইলের নাগরপুরে গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল আওয়াল লাভলুর সর্বশেষ নির্বাচনী জনসভা মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে কলেজ মাঠটি এক জনসমুদ্রে পরিণত হয়।

তৃণমূল বিএনপি নেতাকর্মী, সমর্থক ও ভোটারগণ কলেজ মাঠে এসে মিলিত হয় উপজেলা নেতৃবৃন্দের সাথে এ নির্বাচনী জনসমাবেশে।

নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হবির সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাগরপুর-দেলদুয়ারের গণমানুষের নেতা রবিউল আওয়াল লাভলু।

এ জনসভায় রবিউল লাভলু তার নির্বাচনী ইশতেহার পাঠ করে বলেন, আপনার আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে আমি সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজমুক্ত, ইসলামের আলোকে ও নবী রাসুলে আদর্শে ন্যায়ভিত্তিক নাগরপুর-দেলদুয়ার গঠন করবো।

তার রাজনীতিকে ইশতেহারে স্থান পেয়েছে দুই উপজেলায় প্রতিবন্ধীদের জন্য স্কুল, বৃদ্ধাশ্রম, যমুনা ও ধলেশ্বরী নদী শাসনে বেরিবাধ নির্মাণ, ধলেশ্বরী সেতু টোলমুক্ত করণ, জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করন, ট্রাফিক জ্যাম নিরসন সহ ২৮ টি বিষয় গুরুত্ব পূর্ণ বিষয়।

তিনি আরো বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত রয়েছে। হাতকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে আমাদের দেশ উন্নত বিশ্বের সমকক্ষতা অর্জন করতে পারবে। আসুন আমরা সকলে ভাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হয়ে নাগরপুর ও বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গঠন করতে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখি।

জনসভায় প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল-৬ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো: ফারুক আহাম্মেদ খান।

এছাড়াও অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আহাম্মদ হোসেন রানা, সম্মানিত সদস্য ও সাবেক ভিপি শরিফুল ইসলাম আরজু, উপজেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট ইকবাল হোসেন, সদস্য আতিকুর রহমান আতিক, বিএনপি নেতা মাঈনুল ইসলাম খান কনক সহ নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102