মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

টাংগাইলে কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলামের সঙ্গে এক শিক্ষিকার অডিও ভাইরাল হওয়া ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীরা।

রবিবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তরুণ ইউসুফ, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসাইন খান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সায়মা আক্তার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আমিনা খাতুন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাছেরি আজাদ শম্পা প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী ও বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রীতি কলেজের একজন শিক্ষিকার সঙ্গে অধ্যক্ষ আমিনুল ইসলামের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অডিও রেকর্ডে অশালীন কথাবার্তা রয়েছে। কলেজের বিভিন্ন শিক্ষিকা দাবি করেন, কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের কাছ থেকে কলেজের প্রায় অধিকাংশ শিক্ষিকাই নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। এ ছাড়াও ঘণ্টার পর ঘণ্টা অধ্যক্ষ তার কক্ষে বসিয়ে রাখতেন। আমরা দ্রুতই কলেজের সুষ্ঠু পরিবেশ চাই। একইসঙ্গে অধ্যক্ষের অপসারণের দাবি করছি।

২০২৪ সালের ২৮ মার্চ আমিনুল ইসলাম উজ্জ্বল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে যোগ দেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক ও শিক্ষিকা অভিযোগ করেছেন, অধ্যক্ষ উজ্জ্বল একাধিক শিক্ষিকার সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন এবং কুপ্রস্তাব দিয়েছেন।

এ বিষয়ে কথা বলতে কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102