কালিহাতীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন। এঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড বৌবাজার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি চালক মো. আব্দুর হামিদ ( ৬৪)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের বাসিন্দা। অপর জন হলেন পৌরসভার এলেঙ্গা দক্ষিন পাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুল রশিদ (৫৬)। তিনি কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালিহাতী থেকে ছেড়া আসা একটি অটোরিকশা এলেঙ্গার দিকে যাচ্ছিল। একই সময় এলেঙ্গা থেকে ছেড়ে আসা কালিহাতীগামী একটি ট্রাক উপজেলার রাজাবাড়ি এলাকায় পৌঁছালে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালকসহ ৬ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আব্দুল হামিদ ও আব্দুর রশিদকে দুজনেরই মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

Abidur Rahman

Abidur Rahman

This author has not added a biography yet.

1572 Published Posts
View All Posts