মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে শিল্প ও বণিক সমিতির ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণে বাঁধা প্রদান ও সংগঠনের সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ মে) সকালে এ বিষয়ে মধুপুর শিল্প ও বণিক সমিতি কার্যালয়ে লিখত ভাবে সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন সাধারণ সম্পাদক মিনজুর রহমান তালুকদার নান্নু।

এ সময় লিখিত বক্তব্যে জানানো হয়, মধুপুর মৌজার হালদাগ ৭২৭ খতিয়ানের ৩৫৫৬ দাগের ৮ শতাংশ জমি সমিতির নামে বৈধভাবে ক্রয় করা হয়েছে। জমিটি নামজারি সম্পন্ন হওয়ার পর সেখানে ভবন নির্মাণের কাজ শুরু করলে মরহুম সরকার সহিদের ছেলে আদিত্য সরকার ও স্ত্রী লিলি সরকার তাদের লোকজন নিয়ে বাধা প্রদান করেন।

অভিযোগে আরও বলা হয়, রাতের আঁধারে সমিতির জমির সীমানা ভেঙে প্রাচীর নির্মাণ করা হয়। এছাড়া গত ১৪ মে সন্ধ্যায় অভিযুক্তরা লোকজন নিয়ে সমিতির কার্যালয়ে প্রবেশ করে নেতৃবৃন্দকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নুকে বিভিন্ন হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের নেতারা।

মধুপুর শিল্প ও বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জহুরুল ইসলাম মাদু, মধুপুরের ব্যবসায়ী ও রাজনীতিক মোঃ আনোয়ার হোসেন, ব্যবসায়ী মোঃ আব্দুল মজিদ, সহ সাধারণ সম্পাদক হুরমুজ আলী ফকির সহ সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, কোষাধ্যক্ষ আশিকুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক হাসান আলী, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোশারফ হোসেন সহ কার্যকরী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102