মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

মধুপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার লাভলু তরফদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে টেলকি গ্রামে পরিত্যক্ত কূপের মধ্যে একটি ছাগলের বাচ্চা পড়ে যায়। পরে সেই ছাগলের বাচ্চা তুলতে গিয়ে প্রথমে এক শিশু কূপে নেমে অক্সিজেনের অভাবে মারা যায়। পরে ওই শিশুকে উদ্ধারে নেমে একে একে পরিবারের আরও ৩ তিনজন মারা যান। কূপটি আনুমানিক ৯-১০ ফুট গভীর।

তিনি আরও বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মরদেহগুলো পুলিশে হস্তান্তর করা হয়। নিহতের মধ্যে বাবা-ছেলে রয়েছেন। বাকি দুইজন তাদের আত্মীয় বলে জানতে পেরেছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102