মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে বন উজাড় এবং বনভূমি জবরদখলের অভিযোগ তদন্তে বিভাগীয় কমিটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি মধুপুরে নিখোঁজের ১৫ ঘন্টা পর আদিবাসী যুবকের লাশ উদ্ধার মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী

মধুপুরে নিখোঁজের ১৫ ঘন্টা পর আদিবাসী যুবকের লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বিলে ডুবে নিখোঁজের ১৫ ঘণ্টা পর অন্তর ম্রং নামে এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি এলাকার হাওদা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অন্তর ম্রং উপজেলার গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে।

সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনজন বন্ধুর সঙ্গে গাছাবাড়ি এলাকার হাওদা বিলে গোসল করতে যান অন্তর ম্রং। লাফ দেওয়ার পর অন্তর ম্রং আর পানির ওপর ভেসে না উঠলে সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়। শনিবার রাত রাত ১১টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও অন্তর ম্রং এর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা হাওদা বিলের ব্রিজের নিচ থেকে অন্তর ম্রং’র মরদেহ উদ্ধার করে।

মধুপুরের অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন বলেন, হাওদা বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া অন্তর ম্রংয়ের মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102