মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

মধুপুরে ১২ বছরের শিশুকে হত্যার অভিযোগে সৎ মা ও সৎ বোন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে ১২ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে তার সৎ মা ও সৎ বোনকে আটক করেছে পুলিশ। নিহত শিশুটির নাম মোহাম্মদ নিরব হোসেন। তিনি ওই গ্রামের মোহাম্মদ আব্দুল লতিফের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, নিরবের জন্মের কিছুদিন পরেই তার জন্মদাতা মা মারা যান। এরপর থেকে নিরবকে বড় ভাই ও বাবা আব্দুল লতিফ মিলে লালনপালন করছিলেন।

আব্দুল লতিফ জানান, ঘটনার দিন তিনি কাজের জন্য ধনবাড়ী যান। বিকেলে ফোনে তাকে জানানো হয়, বাসায় একটি দুর্ঘটনা ঘটেছে। দ্রুত বাড়ি ফিরে তিনি দেখেন, নিরব ঘরের বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়। পরে মধুপুর থানা পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লাশ উদ্ধারের সময় সৎ মা মোসা: লিলি বেগম ও সৎ বোন লাকী আক্তারের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা মধুপুর থানায় আটক রয়েছেন।

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে সৎ মা ও সৎ বোনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102