মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী লেঃ কর্নেল আজাদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৮৪২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব) মোঃ আসাদুল ইসলাম (আজাদ) এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের শেওড়াতলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রানিয়াদ আলীম মাদ্রাসার (অবঃ) সহকারী শিক্ষক মোঃ শামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব) মোঃ আসাদুল ইসলাম (আজাদ)। তিনি বলেন,মধুপুরকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত,বেকারমুক্ত করতে হলে কর্মসংস্থানের প্রয়োজন। আর বেকারদের কর্মসংস্থান তৈরি করতে হলে প্রথমেই তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। সে জন্য প্রয়োজন কারিগরী শিক্ষার। তাই আমি যদি এমপি হতে পারি বা না পারি তার পরও আমার ইচ্ছা এখানে কারিগরী প্রতিষ্ঠান গড়ে তুলবো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মধুপুর উপজেলা বিএনপি মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম মেম্বার , মধুপুর পৌর বিএনপি (২নং ওয়ার্ড) সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,বিএনপি নেতা সিদ্দিক হোসেন, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ লালন ফকির,সদস্য মোঃ মোশাররফ হোসেন, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ সাবেক, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ্জামান লুলু, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মো. মোজাম্মেল হোসেন প্রমূখ।

এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত লোকজনে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102