মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

টাংগাইলে চাঁদা দাবির ঘটনায় বিএনপি নেতাসহ ৫ জন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কিলার গ্যাংয়ের প্যাডে একটি চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপি’র ৩ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোর ও শুক্রবার রাতে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুল্লাহ আল মামুন,  সাব্বির হোসেন, শাহ আলম, জুবায়ের, গোলাম রাব্বানী। এরমধ্যে সদর উপজেলা বিএনপি’র ৮নং ওয়ার্ডের সভাপতি রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন রয়েছেন। শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ এ প্রতিবেদককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি তানভীর আহমেদ বলেন, ডিবি পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে বিএনপি’র নেতৃত্ব বলছে তাদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পৌর এলাকায় সন্তোষে মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা একজন একটি চিঠি দিয়ে আসে। শুক্রবার সকালে সেই কর্মচারী ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামকে চিঠিটি দেয়। চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এ চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারও সঙ্গে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস তাহলে তোকে কবর দেয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করবো। চিঠিতে আরও উল্লেখ থাকে, মনে রাখবি প্রশাসন তোর সঙ্গে সবসময় থাকবে না। আর বাঁচতে পারবি না। তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্ত তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে। এ ছাড়াও চিঠিতে লেখা আছে যে, দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করে যাচ্ছিস। এতে তোর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। দাবিকৃত ৫ লাখ টাকা তোর কাছে কিছু না। তাই আগামী আগস্টের ৩ তারিখ সন্ধ্যা ৭টার সময় একটি শপিং ব্যাগে করে কাগমারী মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে সেই গাছের নিচে রেখে যাবি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102