মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪৮০ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছন দলটির নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের আশেরপুর এলাকায় নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। পরে দুপুর সোয়া ১টার দিকে তারা অবরোধ তুলে নেন।

এসময় গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সুজন আহমেদ, সাধারণ শামিমুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়ক মাসুসুর রহমান রাসেল, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ফাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ঢাকায় গণঅধিকারের পরিষদের সভাপতি নুরসহ প্রায় শতাধিক নেতাকর্মীর ওপর হত্যার উদ্দেশ্য জাতীয় পার্টি ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী হামলা করে। আমরা হামলায় জড়িত সবার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা৷

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরের থানার পাশে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102