মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪৮০ বার পড়া হয়েছে

‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক এবং সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতীক। তাঁদের জীবনের অভিজ্ঞতা ও অবদান সমাজের সম্পদ। তাই তাঁদের প্রতি শ্রদ্ধা ও যত্নশীল হওয়া প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরে প্রবীণদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে প্রবীণ হিতৈষী সংঘের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102