মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

টাংগাইলে ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫০২ বার পড়া হয়েছে

টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে ৫ দফা দাবিতে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী।

দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এসময় জেলা আমীর ও টাঙ্গাইল সদর আসনে মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আমাদের যৌক্তিক ৫টি দাবি মেনে নিন।

ঘোষিত সময়ে নির্বাচন দিন। কালো টাকার প্রভাব ও পেশিশক্তির বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেবেন না। এখনো সকল জায়গায় বৈষম্য বিদ্যমান।
বিপ্লবের পরও আমরা চাঁদাবাজির শিকার হচ্ছি। যারা ফ্যাসিস্ট ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চাচ্ছেন তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমাদের নারীদের মিটিংগুলোতেও হামলার ঘটনা ঘটছে। এসব কোনো ভালো লক্ষণ নয়। এসবের বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে। 

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাধারণ জনগণকে নেতার পেছনে ঘুরতে হবে না; বরং জামায়াতের নেতারাই জনগণের সেবক হয়ে ঘরে ঘরে গিয়ে মানুষের প্রয়োজন পূরণ করবে ইনশাআল্লাহ। শিক্ষকদের বাড়িভাড়াসহ যৌক্তিক দাবি মেনে নিয়ে শিক্ষাক্ষেত্রে উন্নয়নকে ত্বরান্বিত করুন।

মানববন্ধনে রাস্তার দুই পাশে অসংখ্য নেতাকর্মী ৫ দফা দাবি সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শন  করে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়েশী, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, ডা. এ কে এম আব্দুল হামিদ, ইয়াহিয়া খান মারুফ, অ্যাডভোকেট সরকার কবির উদ্দিন, সদর উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102