মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে অভিযান চালিয়ে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা, ২টি ভেকু জব্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক মাটি ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় ২টি ভেকু মেশিন একটি লোভেট ও খননযন্ত্র জব্দ করা হয়।

গত শনিবার রাতে উপজেলার ভাদগ্রাম, জামুর্কী, বানাইল ও ফতেপুর ইউনিয়নের একাধিক স্থানে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার সরকারি জমি, নদী ও নদীর তীর থেকে রাতের আধারে মাটি ব্যবসায়ীরা নিয়ম নীতি না মেনে ভেকু মেশিন ও খননযন্ত্র দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিলো। এতে এক দিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অপর দিকে নিয়ম নীতি না মেনে এসব স্থান থেকে মাটি কাটায় পরিবেশের ক্ষতি হচ্ছে।

স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে গত রাতে ওইসব এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বানাইল ইউনিয়নের বরাটি নরদানা এলাকা থেকে ২টি মাহিন্দ্রা গাড়ি আটক করা হয়। পরে গাড়ি মালিক রোহিদপুর গ্রামের সালাউদ্দিন এবং শুভুল্যা গ্রামের বাদশা মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাদগ্রাম ইউনিয়নের ইচাইল দক্ষিণ পাড়া থেকে একটি ভেকু, জামুর্কী ইউনিয়নের কদিমধল্যা থেকে এক হাজার ফুট পাইপসহ একটি খনন যন্ত্র ও ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকা থেকে আরও একটি ভেকু ও ভেকু বহনকারী লোভেট আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102