টাঙ্গাইলের ঘাটাইলে আরশেদ আলী (৬৫) কে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে নেশাগ্রস্ত ছেলে আসলাম শেখ(৩৫)।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড রসুলপুর(হামকুড়া) গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
জানাযায়, প্রতিবেশি এক ছেলে দা নিয়েছে এ বিষয় নিয়ে নেশাগ্রস্ত ছেলে মো. আসলাম শেখের সাথে নিহত বাবা আরশেদ আলীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নেশাগ্রস্ত ছেলে আসলাম তার পিতার উপর ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা মোটা বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। এ সময় আসলাম পালিয়ে গেলে প্রতিবেশীরা এসে মৃত আরশেদ কে ডাক্তারের কাছে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয় বলে জানান মৃতের সমন্দীর ছেলে শেখ রাসেল আহমেদ।
এ বিষয়ে ১ নং ওয়ার্ড ইউপি সদস্য এস এম আব্দুল মালেক জানান, আসলাম মুলত নেশাগ্রস্ত একটি ছেলে। এর আগে নেশা করার কারণে ওর বাবা মা আসলামকে একবার জেলেও দিয়েছিল। জেল খেটে বের হয়ে আসার পর সে পুনরায় আবার সে আগের জগতে চলে যাওয়ায় আমরা বিভিন্ন সময় দরাবার করেও কোন ফল হয়নি। নেশার কারনে আজ বাবাকেই জীবন দিতে হলো। আরশেদ আলী গ্রামের একজন সহজ সরল ভালো মানুষ ছিলেন।
আসলাম মিয়া একজন মাদকসেবী হওয়ায় এর আগেও সে তার বাবা মাকে মারধর করতো বলে এলাকা বাসিরা জানিয়েছেন । অতিরিক্ত মাদক সেবনের ফলে আসলাম মিয়া হিতাহিত জ্ঞান শূন্যের পর্যায়ে চলে গিয়ে আজ সকালে ঝগড়ার এক পর্যায়ে তার বাবাকে হ*ত্যা করে। হত্যা করে ছেলে আসলমা পালিয়ে যায়।
এলাকা বাসি এর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। তারা আরো বলেন যে এই শাস্তি যেন একটা দৃষ্টান্ত স্থাপন করে, কেউ যেন এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে না পারে।
রিপোর্ট লেখা পর্যন্ত ঘাটাইল থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন।
নেশাগ্রস্ত ছেলে কতৃক পিতা হত্যার এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে।

মাদকসেবী ছেলে আছলাম