মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে প্রকল্পের উপকারভোগী শিশুদের অভিভাবকদের মাঝে বিনামূল্যে গবাদি পশু বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে প্রকল্পের উপকারভোগী শিশুদের অভিভাবকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে গবাদি পশু বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নে শেড বোর্ড’র (বিবিসিএস) সহযোগিতায় ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে প্রকল্পের একটিভিটি রুমে এ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এলসিসি চেয়ারম্যান সুপেন্দ্র হাদিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শহিদুজ্জামান।

সমাজকর্মী শুল্কা আতিওয়ারার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার যীয়ূশ হাগিদক ও এলসিসি সদস্য প্রবল ম্রং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর প্রেস ক্লাবের দফতর সম্পাদক মো: লিটন সরকার, এলসিসি সদস্য লেবিশন চিরান, সুবাশন আতিওয়ারা ও ফিলিশন চিরান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা: শহিদুজ্জামান বলেন, ‘গবাদি পশু পালন একটি লাভজনক ও টেকসই আয়মুখী কার্যক্রম। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে এ পশুগুলো অভিভাবকদের পারিবারিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসাথে শিশুদের পুষ্টি ও শিক্ষার উন্নয়নেও এর ইতিবাচক প্রভাব পড়বে।’

প্রজেক্ট ম্যানেজার যীয়ূশ হাগিদক তার বক্তব্যে বলেন, ‘এ ধরনের আয়বর্ধক উদ্যোগ প্রকল্পভুক্ত শিশুদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। অভিভাবকরা আন্তরিকভাবে কাজ করলে তাদের জীবনমানে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।’

অনুষ্ঠানে উপকারভোগী শিশুদের অভিভাবকদের হাতে গবাদি পশু তুলে দেয়া হয়। পাশাপাশি পশু পরিচর্যা, টিকা প্রদান ও রোগ প্রতিরোধ বিষয়ে সংক্ষিপ্ত দিকনির্দেশনা দেয়া হয়।

এ সময় প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102