মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষনা লতিফ সিদ্দিকীর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন আবদুল লতিফ সিদ্দিকী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় কালিহাতীর বাসায় আনুষ্ঠানিকভাবে তার নেতাকর্মীদের এ তথ্য জানান। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন লতিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এ সিদ্ধান্তে তার ভক্ত-অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাগত জানিয়ে পোস্ট দিচ্ছেন।

টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকী পরিবারের পৈত্রিক নিবাস কালিহাতীর নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে। স্বাধীনতা পূর্ব এবং মুক্তিযুদ্ধ এবং বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের রাজনেতিক অঙ্গনে সিদ্দিকী পরিবারটি আলোচিত।

আবদুল লতিফ সিদ্দিকী বলেন, গত কয়েকদিন ধরে আমি দ্বন্দ্বে ছিলাম, নির্বাচনে অংশ নেব কি নেব না। আমি সব সময় জনগণের মতামত ও জন রায়কে প্রাধান্য দিয়ে রাজনীতি করি।

আমার কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ মানুষের আগ্রহ ও অনুরোধের প্রতি সম্মান জানিয়েই আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।তিনি আরো বলেন, আমি মনে করেছি দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে তাই নির্বাচনের ঘোষণা দিলাম। রবিবার মনোনয়নপত্র সংগ্রহ করব এবং সোমবার জমা দেব। তারপর গণসংযোগে নামব।

এবার এ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় সদস্য শিল্পপতি লুৎফর রহমান মতিন, জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির জেলার নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক ও জাপার প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। এছাড়া নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো ও ড্যাব নেতা অধ্যাপক ডা. শাহআলম তালুকদার। এ আসনে বিএনপির অভ্যন্তরীণ-কোন্দল বিরোধ রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102