মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি

মির্জাপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতা গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার ভাওড়া ও আজগানা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, ভাওড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা মোকলেসুর রহমান, আজগানা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এমারত ও আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা শরিফুল ইসলাম রুদ্র।

পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়।

ওই ঘটনায় হিমেলের মা নাসিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন।

ওই মামলার তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় রবিবার সন্ধ্যায় উপজেলার ভাওড়া বাজারে অভিযান চালিয়ে লিটন মিয়া ও মোকলেসুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে, আসাদুজাজামান এমারতকে হাঁটুভাঙা বাজার এবং কুড়িপাড়া এলাকা থেকে শরিফুল ইসলাম রুদ্রকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন জানান, গতকাল সোমবার গ্রেপ্তারদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102