মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাংগাইলে সাংবাদিকদের সাথে টুকুর মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে এ সভাটি হয়।

সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, ‘আপনারা সব সময় আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন। যারা আমার পাশে থেকে সহযোগিতা করেন, সেই সব সাংবাদিক ভাইদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

আপনাদের মাধ্যমেই দেশ ও জাতি সঠিক তথ্য জানতে পারে। আমি আপনাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট কামনা করছি। ভাই হিসেবে সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি।’ তিনি আরো বলেন, ‘আমরা একটি আধুনিক টাঙ্গাইল গড়তে চাই।
যেখানে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং থাকবে না। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ ও সহাবস্থানের একটি টাঙ্গাইল গড়তে চাই। আগামী ৩১ জানুয়ারি শনিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান টাঙ্গাইল সফরে আসবেন। এদিন বিকাল ৪টায় টাঙ্গাইল দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

সাংবাদিকদের জন্য কাজ করার ব্যপারে আমি সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে টুকু বলেন, ‘জনগণের ভোটে আমি নির্বাচিত হলে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সমাধানের চেষ্টা করব। পাশাপাশি আপনাদের কাজের পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে আমি সব সময় পাশে থাকব।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটনসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102