মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

১২ ফেব্রুয়ারি কেবল নির্বাচনের দিন নয়, এটি হতে হবে ভাগ্য পরিবর্তনের দিন-তারেক রহমান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ রয়েছে, যদি সঠিক ব্যক্তির পক্ষে ভোট দেওয়া হয়। তিনি বলেন, ৫ আগস্টের পরিবর্তন শুধু রাজনৈতিক হলে চলবে না, তা হতে হবে মানুষের জীবনের পরিবর্তন। একইভাবে ১২ ফেব্রুয়ারি কেবল নির্বাচনের দিন নয়, এটি হতে হবে ভাগ্য পরিবর্তনের দিন।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, বিগত সময়ে ঢাকাসহ বড় শহরগুলোতে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে, কিন্তু একই সঙ্গে হয়েছে মেগা দুর্নীতি। মানুষ খুন, গুম ও গায়েবি মামলার শিকার হয়েছে। এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন। সেই পরিবর্তন আনতে হলে ভোটারদের ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যেতে হবে।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারিতে ভোট দিয়ে যদি গণতন্ত্রকে শক্তিশালী করা না যায়, তাহলে গণতন্ত্রের যে ভিত্তি রচিত হচ্ছে তা বাধাগ্রস্ত হবে। নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হলে জনগণকেই সামনে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ কীভাবে চলবে, সেই সিদ্ধান্ত নেবে জনগণ, কারণ জনগণই দেশের মালিক।

পথসভায় তিনি টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও আনারস বিদেশে রপ্তানির পরিকল্পনার কথা জানান।

পাশাপাশি পাটশিল্প পুনরুজ্জীবিত করে মিল-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দেন। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশনা দেন বিএনপির নেতাকর্মীদের।এসময় উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

সভায় বক্তব্য দেন টাঙ্গাইল-২ আসনের মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৮ আসনের মনোনীত প্রার্থী আহমেদ আযম খান, টাঙ্গাইল-৫ আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৭ আসনের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৩ আসনের মনোনীত প্রার্থী ওবায়দুল হক নাসির।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইল সফরে আসেন তারেক রহমান। এটি তার প্রথম রাজনৈতিক সফর।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের সফর ঘিরে টাঙ্গাইল জেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। জনসভাস্থল নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে। সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন স্তরে নিরাপত্তা জোরদার করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102